মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘জামালপুর-এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তরফ নিউজ ডেস্ক : ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি-জামালপুর-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘জামালপুর-এক্সপ্রেস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে একগুচ্ছ উন্নয়ন কাজের সঙ্গে নতুন এই ট্রেনটি বাঁশিতে ফু দিয়ে পতাকা উড়িয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন্য উন্নয়ন কাজের সঙ্গে ঢালারচর-পাবনা-রাজশাহী রুটে ‘ঢালারচর’ এক্সপ্রেস ও ফরিদপুর রুটে ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেনের রুট বর্ধিতকরণ এবং চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে নতুন কোচ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরনো কোচ বদলে পাহাড়িকায় ১৪টি এবং উদয়নে ১৩টি নতুন কোচ সংযোজন করা হয়।

আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনে ১৩টি বগি রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত বগি দুটি, আটটি শোভন চেয়ার বগি, দুটি খাবার বগি ও একটি পাওয়ারকার বগি সংযুক্ত রয়েছে।

শীতাতপ নিয়ন্ত্রিত দুটি বগিতে মোট ১১০টি আসন রয়েছে। প্রতিটি আসনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮৬ টাকা।  আটটি শোভন চেয়ার বগিতে মোট ৫১০টি আসন রয়েছে। এর প্রতিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা করে।

সাপ্তাহিক বন্ধ রোববার ছাড়া ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি প্রতিদিন সকাল সাড়ে ১০টায় জামালপুর স্টেশনের উদ্দেশে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাবে এবং বিকেলে ৪টা ৫ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাবে।

সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি।

যাত্রাপথে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি সরিষাবাড়ী, তারাকান্দি, হেমনগর, ভূয়াপুর, বঙ্গবন্ধু সেতুপূর্ব, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে যাত্রাবিরতি করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com