রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : প্রশাসনের আশ্বাসে হবিগঞ্জে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকরা। রবিবার (২৬ জানুয়ারি) রাতে প্রশাসনের সঙ্গে মালিক-শ্রমিকদের এক সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত শনিবার রাতে মালিক-শ্রমিকদের সভায় সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন শ্রমিক নেতারা। জেলার ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুরে বাস শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে এবং মহাসড়কে সিএনজি অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।

হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজীব আলী ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের দাবিগুলো মেনে নেওয়ার ব্যাপারে প্রশাসন আশ্বস্থ করায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। পর্যায়ক্রমে প্রশাসন আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে বলে তারা জানিয়েছে।’

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে বক্তব্য রাখেন– হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী, বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান চৌধুরী, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজীব আলী প্রমুখ।

সভায় দীর্ঘ আলোচনা শেষে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com