বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

এফ আর হারিছ, বাহুবল (হবিগঞ্জ) : বাহুবলে আগুনে এক প্রবাসীর বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের শেওড়াতুলী গ্রামে।

জানা যায়, উপজেলার শেওড়াতুলী গ্রামের মৃত রাজা মিয়ার পুত্র দুবাই প্রবাসী আওলাদ মিয়া সম্প্রতি দেশে আসেন। রোববার তিনি বসতঘর তালাবদ্ধ করে রেখে স্ত্রী- সন্তানদের নিয়ে তার শ্বশুর বাড়িতে বেড়াতে যান। ওইদিন রাত অনুমানিক ৩ টার দিকে বাড়ির লোকজন তার বসতঘরে আগুনের শিখা দেখতে পেয়ে চিৎকার করলে গ্রামের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ঘরটি তালাবদ্ধ থাকায় লোকজন কোনো প্রকার মালামাল উদ্ধার করতে পারেন নাই। মুহুর্তের মধ্যে চতুর্দিকে আগুন লেলিহান শিখা ছড়িয়ে ঘরে থাকা মুল্যবান জিনিষপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়। শুধুমাত্র বারান্দায় থাকা ৬ টি গরু উদ্ধার করতে সক্ষম হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের ধারণা।

খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এর লোকজন ঘটনাস্থলে আসেন, কিন্তু  গ্রামের ভিতরে যাতায়াত ব্যাবস্থা খারাপ থাকায় ঘটনাস্থলে যাওয়ার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে সোমবার সকালে বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, পুটিজুরী ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আহমেদ ও বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com