রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

তাহিরপুরে তিন লক্ষাধিক টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : রামসার প্রকল্পভুক্ত সংরক্ষিত জলাভুমি সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর হতে প্রায় তিন লক্ষাধিক টাকা মুল্যের কোনা -কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুর হতে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির নেতৃত্বে এক বিশেষ অভিযানে চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

জানাযায়, জেলা প্রশাসনের তদারকিতে থাকা সংরক্ষিত টাঙ্গুয়ার হাওরের একাধিক জলমহালে বেশ কয়েকটি জেলেরুপী দুবৃক্ত’র দল মঙ্গলবার সকাল হতে কারেন্ট জাল, কোনা জাল, প্লাষ্টিকের ছাই দ্বারা মাছ লুটে। খবর পেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব বিজেন ব্যানার্জি হাওরের লেইচ্ছা মারা, তেকুনিয়া, আলমদুয়ার জলমহালে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল, কয়েকটি বিশাল আকৃতির কোনাজাল, কয়েক শতাধিক প্লাষ্টিকের ছাই ও একটি কাঠের তৈরী মাছ ধরার নৌকা জব্দ করেন।

পরে সন্ধায় এসব জব্দকৃত জাল, ছাই ও নৌকা টাঙ্গুয়ার হাওরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে থানা, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি সদস্য, কমিউনিটি গার্ড সহ হাওর তীরবর্তী গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com