শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চাচার হাতে ভাতিজা খুন, আটক ১

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন হয়েছেন । নিহত মো. চান মিয়া (৪৭) উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় চাচা মো. শফিক মিয়াকে আটক করেছে পুলিশ। আটককৃত শফিক মিয়া একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে মুরাদপুর গ্রামের হাওরের খিরা জমিতে কাজ করার সময় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মুরাদপুর গ্রামের হাওরের খিরা জমিতে কাজ করার সময় খিরা পাড়া নিয়ে চাচা ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে চাচা মো. শফিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ভাতিজা মো. চান মিয়া ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং চাচা মো. শফিক মিয়াকে আটক করে নিয়ে আসে।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচা শফিক মিয়াকে আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com