রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

গোলাপগঞ্জে গুড়িয়ে দেওয়া হলো দুই অবৈধ ইটভাটা, ৪০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার স্বরস্বতী এলাকায় পরিবেশ ছাড়পত্র ছাড়া দীর্ঘদিন ধরে চলতে থাকা দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল থেকে অবৈধ ইটভাটা বন্ধে বিশেষ এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।

একই সাথে ইটভাটা দুটি থেকে ২০ লক্ষ টাকা করে মোট ৪০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ইশরাত জাহান পান্না জানান, বশির ব্রিকস্ এবং হাফিজ এন্ড ব্রাদার্স নামের এ ইটভাটা দুটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পরিচালিত হয়ে আসছিলো। পরিবেশ দুষণ ছাড়াও পার্শ্ববর্তী সুরমা নদীর পাড় কেটেও ইট নির্মাণে ব্যবহার করছিলো তারা।

সিলেটে ছাড়পত্রছাড়া অবৈধভাবে পরিচালিত সবকটি ইটভাটায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

পরিবেশ অধিদপ্তরের সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক পারভেজ আহমদ বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী পৌর এলাকায় ইট প্রস্তুত নিষিদ্ধ করা হয়েছে। এই আইন না মেনে গোলাপগঞ্জ পৌর এলাকায় স্বরসতী গ্রামে ইটভাটা তৈরী করায় এই দুটি ইট ভাটা ভেঙ্গে দেওয়া হয়েছে। দেই সাথে ২০ লক্ষ করে মোট ৪০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এর আগে বুধবার সিলেটের ওসমানীনগর উপজেলায় পরিবেশ ছাড়পত্রহীন আরো দুটি ইটভাটা গুড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com