সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বিবিয়ানা গ্যাস ফিল্ডের শ্রমিকদের কর্মবিরতি

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) : এশিয়া মহাদেশের বৃহৎতম গ্যাস ফিল্ড হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা (সাউথ-প্যাড) এ বেতন-ভাতা বৈষম্যের প্রতিবাদে ও বেতন-ভাতা বৃদ্ধির দাবীতে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে কর্মস্থলে না গিয়ে বিবিয়ানা (সাউথ-প্যাড) এর প্রধান ফটকের বাহিরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা। দাবী আদায় না হলে বিবিয়ানা গ্যাসক্ষেত্র অচল করে দেয়ার হুশিয়ারি দিয়েছেন কর্মবিরতিতে থাকা শ্রমিকরা। কর্মবিরতির ফলে গ্যাসক্ষেত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

শ্রমিকদের অভিযোগ, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র বিবিয়ানা (সাউথ-প্যাডে) ২০১৮ সালে শ্রমিকদের বেতন ছিল প্রায় ১৫ হাজার টাকা। ২০১৯ সালে টেন্ডারের মাধ্যমে শ্রমিকদের দায়িত্ব পায় শেভরন নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ। বর্তমানে সৈয়দ এন্টারপ্রাইজ প্রতিমাসে শ্রমিকদের বেতন প্রদান করে ১০-১১ হাজার টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ দায়িত্ব পাওয়ার পর থেকে প্রায় ১ বছর যাবত শ্রমিকদের বেতন বেষম্য করে আসছে। এর প্রতিবাদ করলেই শ্রমিকদের ভাগ্যে জুটে নানা দুর্ভোগ-দুর্দশা।

দীর্ঘদিন ধরে বেতন-বৃদ্ধির দাবীতে সৈয়দ এন্টারপ্রাইজ এর বরাবর একাধিকবার লিখিত আবেদন জানিয়ে আসছে শ্রমিকরা। কিন্তু শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে কোনো কর্ণপাত করছেনা ঠিকাদারী প্রতিষ্ঠানটি। সর্বশেষ গত শনিবার বেতন-ভাতা বৃদ্ধি প্রসঙ্গে শ্রমিকদের সাথে আলোচনায় বসার আশ্বাস দিয়েছিল ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ। কিন্তু শ্রমিকদের সাথে আলোচনায় না বসে বেতন বৃদ্ধি করা যাবেনা সাফ জানিয়ে দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আলী হায়দর আলমগীর। ফলে শ্রমিকদের মাঝে দেখা দেয় উত্তেজনা।

শ্রমিকরা বলেন, শেভরন ন্যায্য বেতন-ভাতা দিয়ে আসলেও ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ শ্রমিকদের ন্যায্য বেতন না দিয়ে শ্রমিকদের সাথে বেতন বৈষম্য করে আসছে। এর ফলে রবিবার কর্মস্থলে যোগ না দিয়ে বিবিয়ানা (সাউথ-প্যাড) এর প্রধান ফটকের বাহিরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করে শ্রমিকরা।

এব্যাপারে শেভরণের নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আলী হায়দর আলমগীর এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চুক্তিপত্র অনুযায়ী শ্রমিকদের বেতন যা নির্ধারিত করা হয়েছিল সেই আলোকেই আমরা বেতন-ভাতা প্রদান করে যাচ্ছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com