রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানান তিনি।

এর আগে গত ২২ জানুয়ারি (বুধবার) ও ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে চায়ের নগরী খ্যাত এ শ্রীমঙ্গলে। যা বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস ও বুধবার ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, ২০১৪ সালে ১ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ২০০৩ সালের ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে ৫ ডিগ্রি এবং ২০০৪ সালের ২৮ ডিসেম্বর ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৭ সালের ২৫ ফেব্রুয়ারি এবং ২০১০ সালের ১২ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড করা হয় ৫ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৫ সালের ৪ জানুয়ারি এবং ২০০৭ সালের ১৭ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৪ ডিগ্রি সেলসিয়াস।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com