শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

চুনারুঘাটে ৬১ হাজার পিস ইয়াবাসহ দুই নারী আটক

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে ৬১ হাজার পিস ইয়াবাসহ ২ নারীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতদেরকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় হবিগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

ডিবিপুলিশ জানায়, মংগলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল উপজেলার শায়েস্তগঞ্জ নতুন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে সন্ধেহ বাজন দুই নারীকে আটক করে।

এ সময় তাদেরকে তল্লাশী করে তাদের নিকট থেকে ৬১ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে তাদেরকে হবিগঞ্জ ডিবি অফিসে নিয়ে যায়।

আটককৃতরা হল মাদারীপুর জেলার লক্ষিপুর গ্রামের আছালত পেদারের মেয়ে নাহিদা আক্তার (৩৩) ও বাগেরহাট জেলার মোরেলগন্জ উপজেলার বালিউড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের মেয়ে শাহিনা বেগম( ৪০)।

ডিবি পুলিশের উপ পরিদর্শক মোঃ আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ডিবি পুলিশ সূত্র জানায়, সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে দুই নারী ইয়াবাসহ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com