শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

বাহুবলের সাজাপ্রাপ্ত আসামি চুনারুঘাটে গ্রেফতার

বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার মধুপুর চা বাগানের বিমসি এলাকার ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাধন চন্দ্র পাল (৪০) কে চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে র‍্যাব ৯ এর একটি অভিযানিক দল পলাতক থাকার ১৭ বছর পর সাধনকে গ্রেফতার করে। সাধন মধুপুর বিমসি এলাকার অশ্বনি চন্দ্র পালের ছেলে।

সূত্র জানায়, ২০০৩ সালের একটি মারামারি মামলায় হবিগঞ্জ আদালতে তার ছয় বছরের সাজা হয়। এরপর থেকে সাধন আত্মগোপন করে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যম্পের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেকের নেতৃত্বে র‍্যাব সদস্যরা চুনারুঘাট নালুয়া চা বাগান থেকে গ্রেফতার করে রাতেই তাকে বাহুবল থানায় সোপর্দ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com