রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ৩ নং সাতকাপন ৪ নং বাহুবল ইউনিয়নে ২০১৮-২০১৯ অর্থ বছরের এমপি বরাদ্দের বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাভাতা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার কিশলয় জুনিয়র হাইস্কুল মাঠে ভাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল -নবীগঞ্জ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই , ৩ নং সাতকাপন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দাল মিয়া, ৪ নং বাহুবল সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজমল হোসেন চৌধুরী ও উপজেলা সমাজসেবা অফিসার নুসরাত এ এলাহি প্রমুখ।

অনুষ্ঠানে দু’টি ইউনিয়নের ৪৪০ জনের মাঝে এ ভতা বিতরণ করা হয়েছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com