রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: ভারতীয় হাই কমিশনারের সহায়তায় সিলেট বিভাগের চা জনগোষ্ঠী, মণিপুরী, পাঙাল, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের দরিদ্র-মেধাবী অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

চা শ্রমিক নেতা নারদ পাশীর সভাপতিত্বে ও সাংবাদিক সুনীল সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ ও বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাইসাইকেল বিতরণ কমিটির সদস্য সাংবাদিক মিন্টু দেশওয়ারী।

প্রধান অতিথি বক্তব্যে ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। মহান স্বাধীনতা যুদ্ধে ভারত সরকারের অবদান কোনদিন ভুলার নয়। তিনি ভারতীয় জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com