শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

তাহিরপুরের ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান মো.আফতাব উদ্দিনকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

রোববার (৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে ইউপি চেয়ারম্যান আফতাবকে সাময়িক বহিস্কারের কথা জানা যায়।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে এ আদেশ দেয়া হয়। জন্ম সনদ আইন অমান্য করে রোহিঙ্গাদেরকে জন্ম সনদ প্রদান করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

জানাযায়, বিগত ২০১৭ সালের ১৭ জুলাই ৬ জন রোহিঙ্গা নাগরিককে জন্ম সনদ দেয়া হয় বাদাঘাট ইউনিয়ন পরিষদ থেকে। পরে ১৪ সেপ্টেম্বর পাঁচটি জন্ম সনদসহ রোহিঙ্গাদের আটক করে বাদাঘাট পুলিশ ফাঁড়ি। এসময় পুলিশের হাতে ধরা পড়া রোহিঙ্গাদের পুনরায় রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বাদাঘাট ইউপি চেয়ারম্যান মো. আফতাব উদ্দিনকে সাময়িক বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com