বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নবীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিবাদ সভা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক চ্যানেল সিক্স এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি কিবরিয়া চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

রবিবার দুপুরে নবীগঞ্জ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়ার পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ- সভাপতি আশাহীদ আলী আশা, কোষাধক্ষ্য আকিকুর রহমান সেলিম, নিবার্হী সদস্য ফখরুল আহসান চৌধুরী, এম এ আহমদ আজাদ, তোফাজ্জল হোসেন, সুবিনয় রায় বাপ্পি, শাহ সুলতান আহমদ, সদস্য সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, মুরাদ আহমদ, রাকিল হোসেন, মোঃ সেলিম তালকুদার, মহিবুর রহমান, এটিএম জাকিরুল ইসলাম, এম মুজিবুর রহমান, এম এ মুহিত, আলী হাছন লিটন, শওকত আলী, তোহিদ চৌধুরী, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, মোঃ নাবেদ মিয়া প্রমুখ।

সভায় বক্তরা কিবরিয়া চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী ফখরুল ইসলাম চৌধুরী, ছাত্রলীগ নেতা পারভেজ চৌধুরী ফয়েজ ও গোলাম রহমান লিমনসহ তাদের সহযোগীদের প্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। অন্যতায় নবীগঞ্জ প্রেস ক্লাব কঠোর আন্দোলন কর্মসুচী পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com