শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বানিয়াচংয়ে নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত অটোরিক্সা

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ): বানিয়াচংয়ে ৮০ শতাংশ রিকশাই এখন ব্যাটারিচালিত। এ রিকশার পায়ে প্যাডেল মারতে হয় না। চলে মোটরের মাধ্যমে। প্রযুক্তির এ ব্যবহারটি বিজ্ঞানসম্মত নয়। স্থানীয় কারিগররা রিকশার নিচের অংশের কাঠামোর সঙ্গে একটি ব্যাটারি, মোটরসহ কিছু খুচরা যন্ত্রাংশ দিয়ে রিকশাগুলোকে অটোরিক্সা বানিয়ে দিচ্ছেন। রিকশা চালাতে এখন আর বয়স বা চালকের শক্তি-সামর্থের প্রয়োজন হয় না। সুইচ টিপে ধরলেই হাওয়ার বেগে চলতে শুরু করে ব্যাটারিচালিত এ রিকশা। এদিকে এসব ব্যাটারিচালিত রিকশা চার্জ দিতে দিনের পর দিন অবাধে চুরি করা হচ্ছে বিদ্যুৎ।

শহরের রাস্তাঘাট তুলনামূলক ভালো তাই ঝুঁকি কম থাকে, কিন্তু কাঁচা বা খানাখন্দে ভরা রাস্তায় এসব দ্রুত গতির রিকশা খুব ঝুঁকিপূর্ণ। ব্যাটারিচালিত এ রিকশার আকার ও ওজন গতির সঙ্গে সামঞ্জস্যহীন। এ ছাড়া চালকরা যান্ত্রিক সুবিধা পেয়ে স্বাভাবিক গতির চেয়ে অতিরিক্ত গতিতে চালান। এতে অতিরিক্ত ঝাঁকুনি অনুভূত হয়। ঝাঁকুনির মাত্রা এত প্রবল হয় যে, সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়া এ রিকশা মোড় ঘোরানোর সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হয়।

সরেজমিন দেখা যায়, বানিয়াচংয়ের এক বাজার থেকে অন্য বাজারে যেতে কিশোর বয়সের ছেলেরা রিকশা নিয়ে হর্ন বাজিয়ে দ্রুতগতিতে যাত্রীসহ পথ অতিক্রম করছে। সহজলভ্য ও সাশ্রয়ী হওয়ায় যাত্রীরাও সময়ের কথা বিবেচনা করে এ ধরনের বাহন বেছে নেন। জানা যায়, একটি সাধারণ রিকশা ব্যাটারিচালিত অটো রিক্সায় রূপান্তর করতে ১৫-১৭ হাজার টাকা খরচ হয়। সারারাত চার্জ দিয়ে পুরো দিনই চালানো যায়। প্যাডেল মেরে রিকশা চালিয়ে দিনে ২৫০-৩০০ টাকা রোজগার হয়। এখন কম পরিশ্রমেই দিনে ৪৫০-৫০০ টাকা রোজগার করা যায়। অটোরিক্সায় যাতায়াত করেন, এমন কয়েকজন নারী যাত্রী অভিযোগ করেন, ভয়ে তারা অটোরিক্সায় চলাচল বন্ধ করে দিয়েছেন।

এদিকে এ রিক্সার কারণে পল্লী বিদ্যুতের একশ্রেণির কর্মকর্তার পকেট ভারী হচ্ছে। এমনটা ই জানিয়েছে বিভিন্ন জায়গায় চার্জ দিতে যাওয়া চালকরা।

পল্লী বিদ্যুৎ বানিয়াচং শাখার ডিজিএম মো. ইসমাত কামাল বলেন, চালকরা গভীর রাতে বিদ্যুৎ চুরি করে রিক্সার ব্যাটারিগুলো চার্জ দিয়ে থাকেন। অনেক সময় মেইন লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে ব্যাটারি চার্জ করে তারা। আমরা মাঝে মধ্যে অভিযানে নেমে জরিমানাও করি। অবৈধ এ যান চলাচল বন্ধ বা এর উপর প্রশাসনের নিয়ন্ত্রণ দরকার বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com