বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট

বাহুবলে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ট্রাক্টর চলাচল বন্ধ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে সকাল ৮টা থেকে সাড়ে ৯টা ও দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সড়কে ট্রাক্টর চলাচল বন্ধ থাকার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বাহুবল অফিসার্স ক্লাবে আয়োজিত উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় উক্ত সিদ্ধান্ত গৃহিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা চেয়ারমান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, শামছুদ্দিন তারা মিয়া, শাহ আব্দাল মিয়া, আজমল হোসেন চৌধুরী, সাইফুদ্দিন, কামরুজ্জামান বশির, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আমজাদ হোসেন ভূইঞা, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুসরাত ই-এলাহী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার, উপজেলা আনসার ভিডিপি ইন্সট্রাক্টর অসিম কুমার, উপজেলা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেব প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com