সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বানিয়াচংয়ে ইউপি সদস্য খুন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য অরুন দাসের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যার পর ফেলে রাখা হয়েছে। এছাড়া তার বাম দিকের চোখও উপড়ে ফেলা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পুকড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে সনাতন ধর্মাবলম্বীদের একটি উৎসবে যোগ দেওয়ার উদ্দেশে পার্শ্ববর্তী কবিরপুর গ্রামে গিয়ে আর ফিরেননি অরুন। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয় একটি পুকুর পাড়ে তার মরদেহ পাওয়া যায়। তার বাম চোখটি উপড়ে ফেলা হয়েছে।

কারো সঙ্গে অরুনের শত্রুতা ছিল কি না জানতে চাইলে চেয়ারম্যান বলেন, এ ধরনের কিছু আমার জানা নেই। তবে তিনি এলাকায় চুরি-ডাকাতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

বানিয়াচং সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সেলিম মিয়া বলেন, এটি নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর তাকে ফেলে রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্তে নেমেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com