বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ড কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় খাগাউড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ডের সভাপতি জুনায়েদ আহমেদ রঙ্গু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহুবল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, এডভোকেট সিরাজুল হক চৌধুরী, এডভোকেট মাজু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, দপ্তর সম্পাদক এমএ মজিদ তালুকদার, সদস্য ফারুক মিয়া, মিনহাজ চৌধুরী, স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আলম, স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি মিয়া খান, সাধারণ সম্পাদক মোস্তফা চৌধুরী ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক ডা. হারুনুর রশিদ, রাখেশ দাশ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম রশিদ আহমেদ। বক্তব্য রাখেন স্নানঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি তবারক হোসেন, সাবেক ছাত্রনেতা নূরুল হক, স্নানঘাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম মিলাদ, কাজল মিয়া, আমেরিকান প্রবাসী আব্দুল রকিব চৌধুরী, জাহির মিয়া, শামসু মিয়া, নরেন্দ্র ধর, আজিজুল ইসলাম, বিপুল ধর, আলিল আহম্মদ চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে সবার সর্বসম্মতিক্রমে জুনায়েদ আহমেদ রঙ্গুকে সভাপতি ও আরজু মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com