মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় অমৃতা বাজারে উক্ত সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ডের সভাপতি জামাল উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহুবল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, দপ্তর সম্পাদক এমএ মজিদ তালুকদার, সদস্য ফারুক মিয়া, মিনহাজ চৌধুরী, স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আলম, স্নানঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুফি মিয়া খান, সাধারণ সম্পাদক মোস্তফা চৌধুরী ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক ডা. হারুনুর রশিদ, রাখেশ দাশ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম রশিদ আহমেদ। বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুনায়েদ আহমেদ রঙ্গু, স্নানঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি তবারক হোসেন, স্নানঘাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম মিলাদ, মুক্তিযোদ্ধা ইউনুছ মিয়া, টিমু চৌধুরী। উপস্থিত ছিলেন নুলু মিয়া, মোঃ জিতু মিয়া, ফজই মিয়া, রহিম উদ্দিন, আব্দুল মতিন, বিরাম উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে সবার সর্বসম্মতিক্রমে নানু মিয়া মেম্বারকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা নূরুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি