বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

হবিগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় জেলায় কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সম্প্রতি জেলা সাংবাদিক ফোরামের সভাপতিকে প্রাণনাশের হুমকি, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কিবরিয়া চৌধুরীর উপর সন্ত্রাসী হামলা, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক সুরুজ আলীর ওপর হামলা ও স্থানীয় দৈনিক খোয়াই-এর স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে এ মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল হক সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন– হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর, শাকিল চৌধুরী, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কোহিনুর, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, আরইউ সুমন, মতিউর রহমান মুন্না, আজমিরীগঞ্জের সেন্টু আহমেদ, মাধবপুরের শামসুল হক আল মামুন প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com