রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শায়েস্তাগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে অবৈধ দখলদারদের কবলে থাকা শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার ( ১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ ও হবিগঞ্জ জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের ডেপুটি কমিশনার মো. নজরুল ইসলাম ও হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকার চারপাশে রেলওয়ের কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছে স্থানীয় কিছু প্রভাবশালী। দীর্ঘদিন ধরে আইনি জটিলতা কাটিয়ে অবশেষে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত গুঁড়িয়ে দেয়া হয়েছে শতাধিক স্থাপনা।

তিনি আরো জানান, শুধু রেলওয়ে জংশন এলাকায় প্রায় দেড় হাজারের অধিক অবৈধ স্থাপনা রয়েছে। পর্যায়ক্রমে সব স্থাপনাই গুঁড়িয়ে দেয়া হবে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলবে।

এর আগে অবৈধ স্থাপনা চিহ্নিত করার পর নিজ দায়িত্বে সবাইকে স্থাপনা সরিয়ে নিতে রেলওয়ে কর্তৃপক্ষ মাইকিং করে। এ উচ্ছেদ অভিযানে রেলওয়ে বিভাগ, হবিগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com