রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে ফেনসিডিলসহ যুবক আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে ১৯০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪ বোতল হুইস্কিসহ মো. ইমাম হোসেন ইমন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৯০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪ বোতল হুইস্কিসহ মো. ইমাম হোসেন ইমনকে আটক করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী মো. আসাদ মিয়া পালিয়ে যায়।

ইমাম হোসেন ইমন নরসিংদী জেলার সদর উপজেলার উত্তর সুবারপুর গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে এবং তার সহযোগী মো. আসাদ মিয়া নরসিংদী জেলার মাধবদী উপজেলার কুড়ের পাড় গ্রামের মৃত আহাম্মদ মেম্বারের ছেলে।

এ সময় পুলিশ মাদক পাচার কাজে ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল (ঢাকা মেট্রো-গ-২১-৪২৭১) আটক করে।

পুলিশ পরিদর্শক মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com