সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বিশ্ব জয় করে দেশে ফিরলেন যুবা টাইগাররা

তরফ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ফ্লাইট আধঘণ্টা বিলম্ব হওয়ার কথা থাকলেও আগের সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৫টা মিনিটেই আকবর আলীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জানা যায়, অতরণের সময় বিমানটিকে ওয়াটার স্যালুট দেয়া হয়।

বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, চট্টগ্রাম সিটির মেয়র ও বিসিবি পরিচালক আ জ ম নাছিরউদ্দীন, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সহ বিসিবির উর্ধ্বতন কমকর্তাবৃন্দ।

ক্রিকেটারদের বরণ করে নেয়ার পর বিমানবন্দরে তাদের সঙ্গে নিয়ে কেক কাটবেন বিসিবি সভাপতি। সেখানকার আয়োজন শেষ করেই ক্রিকেটারদের নিয়ে যাওয়া হবে মিরপুরের বিসিবি কার্যালয়ে। সেখানেও তাদের জন্য আয়োজনের ব্যবস্থা রেখেছে বিসিবি। সেখানকার আয়োজন শেষ হলে যতদ্রুত সম্ভব ক্রিকেটারদের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করবে বিসিবি।

গত ০৯ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com