সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

স্বেচ্ছাসেবক লীগের সাতকাপন ইউনিয়ন শাখার কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বাহুবল উপজেলার ৩ নং সাতকাপন ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩ টার সময় উপজেলার গোসাইবাজার চাইল্ড একাডেমি মাঠ প্রাঙ্গণে এক বিশেষ বর্ধিত সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে শেখ মোঃ ইসলাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিবুর আহমেদ রমজান, সহ-সভাপতি মোঃ নুরুল হক, সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান ও ধীরেন্দ্র বিশ্বাস কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভায় স্বেচ্ছাসেবক লীগের সাতকাপন ইউনিয়নের আহ্বায়ক শেখ মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও মোঃ নুরে আলম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিলন আকঞ্জী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুকুর রশিদ ফারুক, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ ও সাহেব আলী তালুকদার।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শামছুদ্দিন রুবেল।

এছাড়াও উপস্থিত ছিলেন, যুবলীগের সাতকাপন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আয়াত আলী সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com