সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় সাংবাদিক সংস্থা শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিটি গঠন ও ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে রজতশুভ্র চক্রবর্তীকে সভাপতি, সাজন আহমেদ রানাকে সাধারণ সম্পাদক এবং প্রিতম পালকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে কেক কাটার মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com