শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

যানজট মুক্ত নবীগঞ্জ গড়তে অভিযান অব্যাহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জকে যানজট মুক্ত করে আধুনিক শহর গড়ে তুলতে উপজেলা প্রশাসন ও পৌর পরিষদের যৌথ উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযানে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনের অংশ উচ্ছেদ করা হয়।

কোনও দোকানদার ড্রেনের উপর বা দোকানের সামনে মালামাল বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে বলেও জানানো হয়।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী।

অভিযানে নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন। এছাড়াও যত্রতত্র স্থানে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট, দোকানের সামনে রাস্তায় রাখা অতিরিক্ত জায়গা দখলমুক্ত করেন।

এ সময় অবৈধভাবে সড়কের উপর পার্কিং করার দায়ে ৩টি ট্রাক্টরকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা ও একটি সিএনজি অটোরিকশার চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোনও ট্রাক্টর শহরে প্রবেশ করতে পারবে না এবং ট্রাক কোনও মালামাল লোড-আনলোড করতে পারবে না বলেও জানান ইউএনও।

এ সময় নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, যানজটমুক্ত করে নবীগঞ্জ শহরকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে অভিযান অব্যাহত থাকবে। কোনও অবস্থাতেই রাস্তায় কাউকে দোকানপাট বসাতে দেয়া হবে না।

নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী জানান, যানজটমুক্ত মডেল শহর গড়ে তুলতে উচ্ছেদ অভিযানে সকল ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা প্রয়োজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com