বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক লীগের লামাতাশী ইউনিয়ন শাখার কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বাহুবল উপজেলার ৫ নং লামাতাশী ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার দ্বিমুড়া ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এক বিশেষ বর্ধিত সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে অ্যাডভোকেট (শিক্ষানবিশ) আলী আহমদ উস্তার, সিনিয়র সহ-সভাপতি শাহ্ মোঃ বাবর আলী অবসরপ্রাপ্ত কর্পোরাল বাংলাদেশ সেনাবাহিনী, সাধারণ সম্পাদক বশির আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, ও অমিত সূত্রধর কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আরজু মিয়ার সভাপতিত্বে ও মোঃ সাহেব আলী তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুকুর রশিদ ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শামছুদ্দিন রুবেল।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, মোঃ সালেহ আহমেদ, ইমন আহমেদ, মোঃ শানু মিয়া, মোঃ নাসির উদ্দিন, তফাজ্জুল হোসেন, তোফায়েল মিয়া, মোঃ শাহজাহান, মোঃ জসিম, ইরফান আলী, রিপন, অনিক পাল, ইব্রাহিম মিয়া, ফজলু মিয়া প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com