মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ড কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রশিদপুর দূর্গা মন্দির প্রাঙ্গণে উক্ত সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ডের সভাপতি বিদ্যা সাগর বিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির। উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কদ্দুছ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আফতাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মিন্টু, আব্দুল মান্নান কদ্দুছ, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে সবার সর্বসম্মতিক্রমে বিমল কর্মকারকে সভাপতি ও শ্যামল সবরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com