সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলের ভাদেশ্বর হাইস্কুলে নিরঞ্জন সাহা’র স্কুল ড্রেস প্রদান

নিজস্ব প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ) : বাহুবলের পশ্চিম ভাদেশ্বর গ্রামে অবস্থিত ভাদেশ্বর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করলেন নিরঞ্জন সাহা নিরু। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে ড্রেস তোলে দেওয়া হয়।

বিদ্যালয় উন্নয়ন কমিটির সভাপতি নূরুল ইসলাম মনির সভাপতিত্বে ও মিরপুর এফ.এ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডি’র সভাপতি নিরঞ্জন সাহা নিরু। বিশেষ অতিথি ছিলেন বাহুবল ডিএনআই সরকারী হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাহুবল কলেজের গভর্ণিং বডি’র সদস্য অলিউর রহমান অলি।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোছাব্বির, ২নং ওয়ার্ড মেম্বার ফরিদ মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী মাখন মিয়া, পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচর্য্য, বিশিষ্ট মুরুব্বী আব্দুল আলী বাচ্চু, কুটি মিয়া, আকল মিয়া, আমির হোসেন, সুধাংশু পাল, মাওলানা আফরোজ মিয়া, ছেরাগ আলী, মুমিন মিয়া, শিক্ষক কাওসার মিয়া, শিক্ষক তৌহিদুল ইসলাম, শিক্ষিকা তানজিলা আক্তার, শিক্ষিকা ইফরাত জেরিন সুমা প্রমুখ।

সভা শেষে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত ৭২ শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হয়। এ সময় স্কুলের শিক্ষক ও এলাকাবাসীর পক্ষে শিক্ষানুরাগী নিরঞ্জন সাহা নিরুকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com