সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

স্বেচ্ছাসেবক লীগের বাহুবল সদর ইউনিয়ন শাখার কমিটি গঠন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বাহুবল উপজেলার ৪ নং বাহুবল সদর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার সময় উপজেলার সাবরেজিস্ট্রার মাঠ প্রাঙ্গণে এক বিশেষ বর্ধিত সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে খলিলুর রহমান (খলিল), সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আলামিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাউসার মিয়া ও মোঃ জালাল মিয়া এবং ও মোঃ আশিকুর রহমান কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাহেব আলী তালুকদার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুকুর রশিদ ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সামসুদ্দিন রুবেল, মোঃ আরজু মিয়া, নিতাই কুমার বৈদ্য, সদস্য আয়াত আলী ও আব্দুল আজিজ।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সাতকাপন ইউনিয়নের সভাপতি শেখ ইসলাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মহিবুর আহমেদ রমজান, সাধারণ সম্পাদক নুরে আলম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্র বিশ্বাস প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com