শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

চুনারুঘাটে চা শ্রমিক খুন, আটক দুই

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি চা বাগানের বাজার টিলা এলাকায় খোকন সাওতাল (৩০) নামে এক চা শ্রমিক খুন হয়েছেন।

এলাকাবাসী জানান, শনিবার দিবাগত রাত ৩টায় নিহত চা শ্রমিক খোকন সাওতালকে তার বসতঘরে এলোপাতারি আক্রমন করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে খোকন সাওতাল কে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চা বাগান অফিসে নিয়ে আসলে তিনি মারা যান।

চুনারুঘাট থানা পুলিশ রোববার সকালে এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দুই চা শ্রমিককে আটক করেছে। আটককৃতরা হলো একই বাগানের কার্তিক বণিক (২৮) ও রাজেশ বণিক (৩০)।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা থানা হেফাজতে রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com