রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

দোয়ারাবাজারে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি থেকে শহরতলির মাইজবাড়ি এলাকায় যাওয়ার পথে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও ২জন গুরুত্বর ভাবে আহত হয়েছেন । তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নিহত দুজন হলেন, কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি এলাকার নাসির মিয়ার ছেলে সোহাগ (১৮) ও একই এলাকার শামছুন নুরের ছেলে পাবেল (১৮)। গুরুত্বর আহতরা হলেন আশিক ও শাকিলনূর।

সন্ধ্যায় এই ঘটনার পর স্থানীয়রা ৪জনকেই সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে করে এই ৪জন অতিরিক্ত গতি নিয়ে সুনামগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com