রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে পটকা মাছ খেয়ে ১৮ জন হাসপাতালে

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে পটকা মাছ খেয়ে একই পরিবারের ১৪ জন সহ ১৮ জন অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। উপজেলার লামাতাশী ইউনিয়নের বড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন, আরফান উল্লাহ (৬৫), সিতারা খাতুন (৫৫), আব্দুল জলিল (৩০), তাছলিমা খাতুন (২০), মাহমুদা আক্তার (১৬), চাঁন বানু (২৫), নাছিম (৫), তানিসা আক্তার (৭), সুহেনা আক্তার (৩০), তামিম (৮), আব্দুল মতিন (৪৫), আব্দুল মতলিব (৩৮), আব্দুল মোতালিব (৩৫), তানভির (২), তামান্না (১৪), শাহাবুদ্দিন (২৬), শাহীন (১৮) ও এমরান (২৬)। এদের মধ্যে আরফান উল্লাহ, আব্দুল জলিল, সিতারা খাতুন ও সুহেনা আক্তার এর অবস্থা গুরুতর।

স্থানীয় ইউপি সদস্য নৃপেশ চন্দ্র দেব জানান, বাহুবল উপজেলার মিরপুর বাজারের ফার্নিচার ব্যবসায়ী আব্দুল জলিল শনিবার রাতে মিরপুর ভিতর বাজার থেকে কিছু পটকা মাছ কিনে নেন। পরদিন রোববার দুপুরে দোকান কর্মচারী ও বাড়ির কাজের লোকসহ পরিবারের সবাই খাবারের সময় পটকা মাছের বাজি খান। পরে ঐদিন সন্ধ্যার দিকে একে একে সবাই অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এরই মাঝে মাছের ফেলে দেওয়া উচ্ছিষ্ট অংশ খেয়ে তাদের ঘরে থাকা একটি পোষা বিড়াল ও চারটি মোরগ মরে যায়। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতংক দেখা দেয়। পরে রাতেই আক্রান্ত সবাই উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি হন।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে পটকা মাছ খাওয়ায় বিষাক্রান্ত হয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থ সবাই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com