সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠনের নতুন নাম

তরফ নিউজ ডেস্ক : কোটা সংস্কারের দাবিতে গড়া ওঠা সংগঠন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সংগঠনটির নতুন নাম ঘোষণা করা হয়েছে।  সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন সংগঠনের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’ এবং সংগঠনের মূলমন্ত্র ‘শিক্ষা, ঐক্য ও প্রগতি’ ঠিক করা হয়েছে বলে জানান।

হাসান আল মামুন বলেন, ছাত্র অধিকার পরিষদ স্বাধীন ছাত্র সংগঠন হিসেবে কাজ করবে। অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থেকে গণমানুষের নৈতিক অধিকার আদায়ে কাজ করবে।  সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি নুরুল হক, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, ফারুক হাসান, ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ অনেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com