রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলের ইসলামপুর-গোলগাঁও সড়কে ট্রাক্টর চলাচল বন্ধে ইউএনও’র বরাবরে এলাকাবাসীর অভিযোগ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলের ইসলামপুর-গোলগাঁও রোডে মাটি ও বালুবাহী যন্ত্রদানব ট্রাক-ট্রাক্টর চলাচল বন্ধে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী। বুধবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার দশকাহনিয়া, ইসলামপুর, ডুমগাঁও, কসবাকরিমপুর, পশ্চিম ভাদেশ্বর, নিজগাঁও, পূর্ব ভাদেশ্বর ও সুন্দ্রাটিকি গ্রামের শতাধিক ভুক্তভোগির যৌথ স্বাক্ষরিত এক অভিযোগপত্র উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হয়।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ইসলামপুর-গোলগাঁও রাস্তাটি উল্লেখিত গ্রামগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। রাস্তাটি ভাদেশ্বর ইউনিয়নের সর্ববৃহৎ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাস্তা ঘেষেই হাট-বাজার, দুইটি হাই স্কুল, ৩টি প্রাথমিক বিদ্যালয়সহ অগণিত মাদরাসা, মসজিদ ও দোকানপাঠ রয়েছে। এ রাস্তা দিয়ে বাহুবল উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও হাট-বাজার ছাড়াও দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। কিন্তু আঞ্চলিক এ সড়কটি ব্যবহার করে স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী যন্ত্রদানব ট্রাক-ট্রাক্টর ব্যবহার করে অবৈধ মাটি ও বালু বহন করছে। এতে প্রতিদিন ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। এসব দূর্ঘটনার কবলে পড়ে অনেকেই মারা যাচ্ছে এবং পঙ্গুত্ববরণ করছে। এছাড়া দিনরাত শতশত ট্রাক-ট্রাক্টরের যাতাকলে ভাঙছে পিচঢালা পথ। পথচারীদের চলাচলেও ঘটছে মারাত্মক বিঘœ। এসব বিষয় নিয়ে প্রায়ই ট্রাক-ট্রাক্টর চালকদের সাথে স্থানীয় লোকজনের ঝগড়া-বিবাদ হচ্ছে। ট্রাক-ট্রাক্টরের মাটি পড়ে পিচঢালা পথে শুষ্ক মৌসুমে ধুলোবালি সৃষ্টি হচ্ছে। এসব ধুলোবালি উড়ে আশপাশের পরিবেশ দূষণ ছাড়াও স্থানীয় লোকজনের স্বর্দি, কাশি ও শ্বাসকষ্ট জনিত নানা রোগ-ব্যাধি সৃষ্টি হচ্ছে। বর্ষা মৌসুমে পিচঢালা পথে মাটি গলে রাস্তাটি প্রচন্ড পিচ্ছিল হয়ে ঘটছে দূর্ঘটনা। উক্ত রাস্তা দিয়ে স্থানীয় লোকজনের নিরাপদ ও নির্বিঘœ যাতায়াত নিশ্চিতকরণ, ধুলোবালি ও প্যাঁক-কাঁদার বিড়ম্বনা থেকে মুক্তি এবং আঞ্চলিক সড়কটি রক্ষণাবেক্ষণের স্বার্থে মাটি ও বালুবাহী ট্রাক-ট্রাক্টর চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য এলাকাবাসী আবেদন জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com