শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ট্রেনে কাটা পড়ে কাটা পড়ে অজ্ঞাত যুবকের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রশিদপুর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকা-সিলেট রেলপথের বাহুবল উপজেলার রশিদপুর রেলস্টেশনের পূর্ব আউটার সিগনালের কাছে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের সামন দিয়ে এক অজ্ঞাত যুবক ট্রেন লাইন পারাপারের চেষ্টা করে। এসময় ওই যুবক চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ আলমগীর হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com