রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মা সচেতন থাকলে সন্তানরা মানুষের মতো মানুষ হয়ে উঠে- পুলিশ সুপার

মা সমাবেশে বক্তব্য রাখছেন হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদল উল্ল্যা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরের নোয়াপাড়া ইউনিয়নে “সন্ত্রাস নারী নির্যাতন রোধ ও আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা র্শীষক সচেতনামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে নেয়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেসরকারি এনজিও সংস্থা আশার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান সৈয়দ জাবেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মোহাম্মদ নাজিম উদ্দিন, মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন, ট্রাফিক ইন্সেপেক্টর ফারুক আল-মামুন ভূইয়া, আশার ডিভিশনাল ম্যানেজার সাজিদুল ইসলাম চৌধুরী, ডিস্টিক ম্যানেজার কামাল হোসেন, ইউপি সদস্য তপু মিয়া, প্রধান শিক্ষক নুরজাহান বেগম প্রমূখ।

সমাবেশে পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বলেন-নারীদের সংসারে বিনা যুুদ্ধে জয় লাভ করতে হবে। এক শ্রেণীর মানুষ আছে সারাদিন বাইরে কাজ করে ঘরে এসে স্ত্রীর সঙ্গে প্রভাব বিস্তার করে। এতে সংসারে অশান্তি সৃষ্টি হয়। নারী নির্যাতনের মত ঘটনা ঘটে। একজন নারী হচেছ সন্তানদের শ্রেষ্ট শিক্ষক । মা সচেতন হলে তার ছেলে মেয়েরা ভাল মানুষ হবে, শিক্ষিত হবে। তাই প্রত্যেক মা’র উচিত সন্ধ্যার পর ছেলে মেয়ে বাইরে না থাকে সে দিকে খেয়াল রাখা। সকাল বেলা সন্তানদের ঘুম থেকে উঠানো , ধর্মকর্ম শিখানো। অনেক মা’য়ের সন্তানরা আছে তাদের ছেলে মেয়েরা স্কুলের নাম করে দোকানে গিয়ে আড্ডা মারে। খারাপ ছেলে মেয়েদের সঙ্গে মিশে বিপদগামী হচ্ছে।

তিনি বলেন এক শ্রেণীর মা আছেন উঠতি বয়সের ছেলে মেয়েদের সঙ্গে দামি মোবাইল তুলে দিচ্ছেন এতে করে ছেলে মেয়েরা খেলাধুলা না করে মোবাইল ফোনে আকৃষ্ট হচ্ছে। মোবাইল ও ইন্টারনেটের কূফলে সামাজিক অবক্ষয়ে নিজের ভবিষ্যত নষ্ট করছে। সে দিকে সকল মা’দের খেয়াল রাখা প্রয়োজন। পুলিশ সুপার আরো বলেন, হবিগঞ্জ জেলা একটি বৈচিত্র্যময় ভুমি প্রকৃতি রয়েছে। এখনকার মানুষ সহজ সরল ও আবেগ প্রবন। এই আবেগ কে ভাল কাজে লাগাতে হবে। এক সময় এই জেলায় দাঙ্গা প্রবন এলাকা ছিল।

দাঙ্গার ও ঝগড়ার কারনে বহু মামলা ছিল। গত এক বছরে পুলিশের মোটিভেশন ও বিট পুলিশিংয়ের মাধ্যমে ৬ শ ৭১ টি মামলা নিষ্পিত্তি করা হয়েছে। কিন্তু নারী নির্যাতন মামলা এখনো কমছে না। এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে পুলিশ কাজ করছে। তিনি অপরাধ কর্মকান্ডে ছেলে মেয়েদের উসকে না দেওয়ার আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com