বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চুনারুঘাটের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) : চুনারুঘাট উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। মহান ভাষা দিবসের দিন এলাকার হাজারো শিক্ষার্থী অস্থায়ীভাবে গড়ে তোলা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ভাষা আন্দোলনের ৬৮ বছর পেরিয়ে গেলেও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে স্থায়ী শহীদ মিনার নির্মাণ না করায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলের মাঝে চাঁপা ক্ষোভ বিরাজ করছে। ১৯৫২ সালের মায়ের ভাষা প্রতিষ্ঠা করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন এ দেশের তরুন সমাজ। সে সব ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলার সব কটি শিক্ষা রতিষ্ঠানে শহীদ মিনার নির্মান করা প্রয়োজন বলে মত দিয়েছেন অভিভাবক মহল।

এক জরিপে দেখা যায়, উপজেলার ১২১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৩০ বিদ্যালয়ে শহীদ মিনার আছে। ২৪ টি মাধ্যমিক বিদ্যালয়ে মধ্যে ১৮ টি বিদ্যালয়ে নেই কোন শহীদ মিনার। বিশেষ করে চুনারুঘাট পৌর শহরের দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় ও চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় সচেতন মহলে এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার না থাকার কারনে ছাত্র-ছাত্রী শিক্ষক ও অভিভাবকগণ উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করেন। কিন্তু যে সব বিদ্যালয়ে শহীদ মিনার নেই ওইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাশঁ কাঠ দিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করেন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান, যে সব প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই মুজিববর্ষের মধ্যে অবশ্যই নির্মান করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com