রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

তাহিরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ চারাগাঁও বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ১১৯৫ এর সাব-পিলার ৪ এর নিকট থেকে বাংলাদেশের ১৫০ গজ অভ্যন্তরে চারাগাঁও এলসি পয়েন্টে প্রায় দুই ঘন্টাব্যাপী এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম (আর্টিলারি)। অপরদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন তুরা ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী রাম চন্দ্র।

পতাকা বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক স্টাফ অফিসার মেজর মাহবুবুর রহমান, ট্যাকেরঘাট কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুর রশিদ, বিরেন্দ্র নগর কোম্পানি কমান্ডার সুবেদার মো. আইয়ূব খান, বাংগালভিটা কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. ফজলুল হক, চারাগাঁও বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার মো. মোখলেছুর রহমান, বালিয়াঘাট বিওপি’র কমান্ডার হাবিলদার মিলন ইয়ার চৌধুরী, মাটিরাবন্ধ বিওপি’র কমান্ডার হাবিলদার আব্দুল মান্নান, অফিস সহকারী নায়েক মো. শফিউল আলম, তুরা ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড এসএইচ সুমন শাহ, ডেপুটি কমান্ড্যান্ট স্টাফ অফিসার এসএইচ ভানসি লাল, এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট স্টাফ অফিসার এসএইচ নিমিশ কুমার, এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এসএইচ অজিৎ সিং, ইনসপেক্টর এবাটর সিং, এএসআই বিজায় আর্টি, এইচসি ক্যাপ্টেন আলী, এইচসি পানসি লাল, এইচসি সুভাস চন্দ্র, সিটি বিনোদ কুমার, সিটি মন্টু সিং, সিটি রুপ সিং ম্যানা, সিটি মন্টু সিং, সিটি সত্যজিৎ বিশ্বাস প্রমুখ।

পতাকা বৈঠক শেষে সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম (আর্টিলারী) সাংবাদিকদের জানান, দুই দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com