বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ইউনুছ মিয়া হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একদল পুুলিশ উপজেলার দূর্গাপুর বাজারে অভিযান চালিয়ে আব্দুল আলী (৪৫) কে আটক করে।
আটককৃত আব্দুল আলী উপজেলার দ্বিমাগুরউন্ডা গ্রামের আব্দুল গণির ছেলে।
উল্লেখ্য যে, উপজেলার দ্বিমাগুরউন্ডা গ্রামের কিতাব আলীর ছেলে ইউনুছ আলী গত ৭ জানুয়ারি দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয়। পরে ১৪ জানুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউনুছ মারা যায়।