রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তরফ স্পোর্টস ডেস্ক : মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় খেলাটি শুরু হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২৬ রান করেছে। প্রিন্স মাসাউরে ১১ ও ক্রেইগ আরভিন ৭ রানে ব্যাট করছেন। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন আবু জায়েদ।

বাংলাদেশের সম্প্রতি টেস্ট পারফরম্যান্স মোটেও সন্তষজনক নয়। শেষ ছয়টি টেস্টের পাঁচটিতে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। আর ঘরের মাঠে টেস্টে নবাগত আফগানিস্তানের কাছে হেরেছে মুমিনুলের দল। ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের না হলেও আত্মবিশ্বাস ফিরে পেতে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ।

 অন্যদিকে জিম্বাবুয়ে সম্প্রতি টেস্টে দারুণ পারফরম্যান্স করেছে। ১৪ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করে ভালো ক্রিকেট খেলেছে। আর বাংলাদেশে প্রায় সফর করতে আসা দলটির এ দেশের কন্ডিশনও পরিচিত। তাই চেনা কন্ডিশন কাজে লাগিয়ে লঙ্কানদের পারফরম্যান্স ধরে রাখতে চায় জিম্বাবুয়ে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, আবু যায়েদ, এবাদত হোসেন, নাইম হাসান।

জিম্বাবুয়ে একাদশ: প্রিন্স মাসাউরে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, টিমাইসেন মারুমা, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, ডোনাল্ড ত্রিপানো, ভিক্টর নিয়াউচি, আইনসলে এনভোদু, চার্লটন টিসুমা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com