মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সমস্যা সমাধানে বিদ্যুতের বাড়তি দাম মেনে নিন : কাদের

ফাইল ছবি।

তরফ নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদ্যুতের দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের জন্য বিদ্যুতের দাম সামান্য বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, শতভাগ বিদ্যুৎ পৌছানোর জন্য একটু কষ্ট হবে। বিদ্যুতের জন্য সরকারকে সাড়ে তিন হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এই দুর্ভোগ সাময়িক, এটি মেনে নিতে হবে।

কাদের আজ রাজধানীর হাতিরপুলে ফিকামলি সেন্টারে শহীদ সেলিম-দেলোয়ারের স্মরণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে এ কথা বলেন। শহীদ দেলোয়ার সেলিম স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ ছিল। ঘণ্টার পর ঘণ্টা দিনের পর দিন বিদ্যুৎ থাকত না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ আর পানির জন্য কোন অসুবিধা হচ্ছে না। আগে এই শহরে পানি আর বিদ্যুতের হাহাকার লেগে থাকতো।

তিনি বলেন, বঙ্গবন্ধুর রক্তেভেজা মাটিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের অভাব মিটিয়ে মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। আমরা হঠাৎ করে গণতন্ত্রকে স্বৈরশাসনের কবল থেকে মুক্ত করতে পারিনি। গণতন্ত্রের জন্য অনেক রক্ত, অনেক আন্দোলন করতে হয়েছে। আজকে এসব দিন আমাদের ইতিহাসের পাতায় আছে বাস্তবে আমরা এ দিনগুলোকে ভুলে যাচ্ছি।

তিনি চলমান অপকর্মের বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন। কাদের বলেন, শেখ হাসিনা অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন। তিনি দলের লোককেও ছাড় দিচ্ছে না। এই শুদ্ধি অভিযানে সহযোগিতা করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি।

স্মৃতি পরিষদের সভাপতি ড. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রমুখ বক্তব্য রাখেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com