বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

কুমিল্লায় পথচারীকে বাঁচাতে গিয়ে বাস খাদে, নিহত ৩

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পথচারীকে বাঁচাতে গিয়ে বাস খাদে পড়ে ওই পথচারীসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় বাসের সব যাত্রী কম-বেশি আহত হয়েছেন। এদের মধ্যে ২০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জিংলাতুলি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসযাত্রী মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কাটালতলী গ্রামের আবু তাহেরের ছেলে মো. রমজান (৪০), ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের খেজুরবাগ এলাকার শাহ আলম মিয়ার ছেলে শফিকুল ইসলাম ও পথচারী দাউদকান্দি উপজেলার ছান্দ্রা গ্রামের শহীদ মোল্লা (৬০)।

আহতদের মধ্যে ২০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে। এদের মধ্যে শফিক (২২), প্রান্ত (২০), শাহাদাৎ (৩০) ও ছাইদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট আলমগীর হোসেন জানান, রাজধানীর ইসলামপুর এলাকার পাটুয়াটুলি মার্কেটের বোরকা ব্যবসায়ী সমিতির ১১০ জন মালিক-কর্মচারী মিলে তিনটি বাসে করে দু’দিন আগে বনভোজনে কক্সবাজার যায়। শনিবার ভোরে ফেরার পথে তাদের বহনকারী খাদিজা ভিআইপি (ঢাকা মেট্রো-ব-১৫-৪০৬৯) বাসটি এক পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিন জন মারা যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com