বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শিক্ষা সফরের পিকআপে ট্রাকের ধাক্কায় ৫ শিক্ষার্থী নিহত

তরফ নিউজ ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে দুর্গাপুরের শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে দুই শিক্ষার্থীর পরিচয় জানা গেছে। তারা হলো ময়মনসিংহের গৌরীপুরের হাজি আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান ও ইয়াসিন। অন্যদের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার হাজি আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪৫ জন শিক্ষার্থী দুটি পিকআপ ভ্যানে করে বিজয়পুরে সাদা মাটির পাহাড় দেখতে আসে। সন্ধ্যার দিকে তারা বাড়ি ফিরছিল। পিকআপ ভ্যানটি রাত ৯টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের কালামার্কেট এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এ সময় আরও অন্তত ৪ জন আহত হয়। এ ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করে জারিয়া এলাকায় রাখা হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com