শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

দিল্লিতে মুসলিম হত্যা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে বাহুবলে বিক্ষোভ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : ভারতের দিল্লিতে নিরীহ মুসলমানদের হত্যা-নির্যাতন এবং মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে বাহুবলে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা তৌহিদী জনতার ব্যানারের এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দিল্লিতে আক্রান্ত মুসলিম ও মসজিদের ছবি সংবলিত পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করার পাশাপাশি সেখানকার মুসলিমদের ওপর হামলার প্রতিবাদ জানান মুসল্লিরা।

মিছিল শেষে বাহুবল বাজারে আয়োজিত পথ সভায় বক্তারা বলেন, দিল্লিতে মুসলমানদের পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। সেখানে মুসলমানদের কোনো নিরাপত্তা নেই। আগুন দিয়ে মসজিদ পোড়ানো হচ্ছে। মুসলমানদের ওপর নির্যাতন চলছে। দ্রুত এই নির্যাতন ও হত্যাকান্ড বন্ধ করার দাবী জানান। বিক্ষোভ সমাবেশ থেকে বিশ্ব মুসলিম কে ভারতের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়। এছাড়াও বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষী পালন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বাতিলের দাবি জানানো হয়। সরকার মোদির সফর বাতিল না করলে বাংলার রাজপথে আগুন জ্বলবে বলেও বক্তাগণ হুশিয়ারী উচ্চারণ করেন।

এসময় বক্তব্য রাখেন বেফাক হবিগঞ্জের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী, ক্বারী মাওলানা আবুল কালাম আজাদ, হাফেজ মোঃ আব্দুন নূর প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com