বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় ঠেলাগাড়ি চালক নিহত

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন হেলাল মিয়া (৩৫) নামে এক ঠেলাগাড়ি চালক। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল মিয়া উপজেলার শিমুলবাক ইউনিয়নের আক্তাপাড়া নুরপুর গ্রামের ফয়াজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনি এলাকায় সড়কের মধ্যে বাঁশ বোঝাই ঠেলাগাড়িকে পিছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়।

এ সময় ঠেলাগাড়িতে থাকা কয়েকটি বাঁশ চালকের গায়ে শক্ত ভাবে আঘাত লাগে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন ঐ ঠেলাগাড়ি চালক। পিকআপ গাড়িটির নাম্বার (সিলেট ন-১১-২০২২)। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com