শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

সাংবাদিকদের বস্তুনিষ্ট সাংবাদ পরিবেশনে জেলা প্রশাসকের আহ্বান

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল হাসান চৌধুরী আমেরিকা গমন উপলক্ষ্যে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়ে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় হবিগঞ্জ জেলা প্রশাসককের বাসভবনে এ সভা অনুষ্টিত হয়।

অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএম খোকনের সভাপতিত্বে সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি শেখ এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন জাবেদ, সহ সাধারন সম্পাদক মহসিন ছাদেক, প্রচার সম্পাদক নুর উদ্দিন সুমন, পাঠাগার ও দপ্তর সম্পাদক শাহ মামুনুর রহমান, লাখাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি নিতেশ দেব প্রমূখ।

এসময় প্রধান অতিথি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, এখন আর সকাল বেলা পত্রিকার জন্য অপেক্ষা করতে হয় না, রাতেই অনলাইনে কয়েকটি পত্রিকা পড়া শেষ হয়ে যায়। অনলাইন নিউজের সংবাদ পড়ে সম্প্রতি ইটভাটাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তিনি সাংবাদিক তুহিন সাহেবের প্রশংসা করেন। পরিশেষে অনলাইন সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে আহব্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com