শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

নবীগঞ্জে এনা’র বাসের সাথে অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে এনা পরিবহণ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন। তাদের অবস্থাও আশংঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কুড়াগাঁ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকার ঈমান উল্লাহর ছেলে গরু ব্যবসায়ি সমছু মিয়া (৫৫) ও একই এলাকার সনর মিয়ার ছেলে সুমেল মিয়া (৩৫)। এ ঘটনায় সাবেক নারী ইউপি সদস্য (মেম্বার) জোসনা আক্তার (৫৫) ও বুলবুল মিয়া (৪৫)। বাঁকি একজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়- সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা এনা পরিবহণের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মূখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত আরও তিন সিএনজি অটোরিকশা যাত্রী। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করেন।

এ সময় বিক্ষোব্ধ জনতা প্রায় আধা ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুইয়া জানান, বর্তমানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com