শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে জাতির পিতার প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাহুবল উপজেলা শাখা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭ টা্য় উপজেলার আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফারুকুর রশিদ ফারুক এর নেতৃত্বে পুস্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, উপজেলা তরুণ লীগের আহ্বায়ক আব্দুল মজিদ তালুকদার, উপজেলার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সামছু উদ্দিন রুবেল, আবু সাঈদ, হুমায়ুন কবীর আরজু মিয়া, সাহেব আলী, সদস্য ইমরান ও আয়াত আলী।

এছাড়াও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বাহুবল সদর ইউনিয়ন শাখার সভাপতি খলিলুর রহমান, মিরপুর ইউনিয়ন শাখার সভাপতি এখলাছুর রহমান, সহ সভাপতি জুয়েল মিয়া, সাধারণ সম্পাদক জিতু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মিয়া, সাংগঠনিক হায়দার আলী, লামাতাশী ইউনিয়ন শাখার সহ সভাপতি বাবুল মিয়া, ভাদেশ্বর ইউনিয়ন শাখার সভাপতি হারুন মিয়া, সাধারণ সম্পাদক সিজিল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com