শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারে ১৫১ জন হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে ১৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে মৌলভীবাজার সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা ১৫১ জনের মধ্যে রয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার ১০ জন, কুলাউড়ার ২৪ জন, জুড়ির ১৩ জন, বড়লেখার ১৭ জন, শ্রীমঙ্গলের ৪১ জন, কমলগঞ্জের ৩৭ জন ও রাজনগরের নয়জন। এদের মধ্যে বেশির ভাগই বিদেশফেরত। সম্প্রতি তারা দেশে এসেছেন। বাকিরা বিদেশফেরত ব্যক্তিদের পরিবারের সদস্য।

তিনি বলেন, আগামী কয়েকদিনে এ সংখ্যা আরও বাড়তে পারে। সম্প্রতি দেশে যেসব প্রবাসী এসেছেন তাদের মধ্যে সিলেট বিভাগে রয়েছেন কয়েকশ’জন।

হোম কোয়ারেন্টাইনের বিষয়ে সিভিল সার্জন তউহীদ বলেন, যে ব্যক্তি কোয়ারেন্টাইনে থাকবেন তিনি বাড়ির আলাদা কক্ষে থাকবেন। এ সময় পরিবারের অন্য সদস্যদের কাছে যতটা সম্ভব কম যাবেন। মূলত হাঁচি-কাঁশি, হাতের ছোঁয়া যাতে অন্য মানুষ না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

একেবারেই প্রয়োজন হলে যারা খাবার দিতে আসবেন তারাও তিন ফুট নিরাপদ দূরত্ব মেনে কোয়ারেন্টাইনের রোগীকে খাবার দিতে যাবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com